দ্য নারায়ণগঞ্জ নিউজ
বিস্তারিত খবর
মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর আজ। 
২০২৫ সালের ২১ জুলাই, দিনটি ছিল সোমবার। দুপুরে সোয়া ১টা নাগাদ স্কুলের হায়দার আলী ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মুহূর্তেই এক মর্মান্তিক দৃশ্যের অবতারণা হয় সেখানে।
দাউদাউ করে জ্বলে ওঠা আগুনে পুড়ে যায় ছোট শিশুদের কোমল শরীর। এ ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ অন্তত ৩৬ জন নিহত হয়। আহত হয় শতাধিক। হতাহতদের অধিকাংশই শিশু। সেদিন প্রাণ হারান পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামও।
মাইলস্টোন ট্র্যাজেডিতে সন্তান হারানো পরিবারগুলো এক বছরেও শোক কাটিয়ে উঠতে পারেনি। শোকের সঙ্গে ক্ষোভও আছে তাদের। বিশেষ করে দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন এখনো আলোর মুখ না দেখায় হতাশা প্রকাশ করেছেন তারা।
বিভীষিকাময় ওই দিনের ভয়ংকর স্মৃতি এখনো তাড়া করে ফেরে বেঁচে যাওয়া শিক্ষার্থী ও তাদের পরিবারকে। আকাশে বিমানের শব্দ বা আগুন দেখলেও আঁতকে উঠছে তারা।

সংবাদ প্রকাশের তারিখ : জুলাই ২১, ২০২৬
আরও পড়ুন
মামলার জট সাড়ে চার মিলিয়ন থেকে কমিয়ে আগামী  বছরের মধ্যে দুই মিলিয়নে আনার আশাে
মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে মামলার জট সাড়ে চার মিলিয়ন থেকে কমিয়ে আগামী এক বছরের মধ্যে দুই মিলিয়নে আনার আশা প্র...
মামলার জট সাড়ে চার মিলিয়ন থেকে কমিয়ে আগামী  বছরের মধ্যে দুই মিলিয়নে আনার আশা
মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে মামলার জট সাড়ে চার মিলিয়ন থেকে কমিয়ে আগামী এক বছরের মধ্যে দুই মিলিয়নে আনার আশা প্র...
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯  এজেন্সির লাইসেন্স প্রত্যাহার.ে
বিগত সময়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রবিব...
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯  এজেন্সির লাইসেন্স প্রত্যাহার.
বিগত সময়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রবিব...
২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা।ে
২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী কাজী শ...
২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা।
২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী কাজী শ...
 
Contact Information Not Found
 
Footer not Set