দ্য নারায়ণগঞ্জ নিউজ
বিস্তারিত খবর
ককরোচ পার্টির মিছিল থেকে শীর্ষ নেতা অভিজিৎ দীপক আটক.
ভারতের রাজধানী দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র ‘চলো সংসদ’ পদযাত্রা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ওই দলের মুখ্য নেতা অভিজিৎ দীপককে আটক করে নিয়ে গেছে স্থানীয় পুলিশ। 
সরকারের সঙ্গে পার্টির প্রতিনিধিদলের আলোচনা চলমান থাকার মধ্যে সোমবার (২০ জুলাই) তাকে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ।
দুপুর ২টা ৫০ মিনিটের দিকে সামাজিক মাধ্যম এক্স-এ এ তথ্য জানিয়েছেন ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস।
এছাড়া শিক্ষাবিদ ও পরিবেশবিষয়ক আন্দোলনকারী সোনাম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমোর ওপর পুলিশি হেনস্তার অভিযোগও করেছেন তিনি।
ভোর থেকেই দিল্লির ‘যন্তর মন্তর’-এ সংসদ অভিযাত্রার জন্য জড়ো হতে শুরু করেন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা আন্দোলনকারীরা।
ভারতের সংসদে ‘বর্ষা অধিবেশন’ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তারা সংসদ ভবনের দিকে অগ্রসর হন।
এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের একাধিক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মধ্য দিল্লির বেশ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়। আন্দোলনকারীরা সংসদ ভবনের কাছে রেল ভবন পর্যন্ত পৌঁছে গেলে তাদের ছত্রভঙ্গ করতে সশস্ত্র কেন্দ্রীয় পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে।

সংবাদ প্রকাশের তারিখ : জুলাই ২০, ২০২৬
আরও পড়ুন
রাজনৈতিক ঝড় উঠেছে দিল্লির রাজপথে- নেতৃত্ব দিচ্ছে ককরোচ জনতা পার্টিে
ভারতের রাজধানী নয়াদিল্লির আকাশ আজ মেঘলা। তবে প্রকৃতির এই মেঘের চেয়েও বড় রাজনৈতিক ঝড় উঠেছে দিল্লির রাজপথে। নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁ...
রাজনৈতিক ঝড় উঠেছে দিল্লির রাজপথে- নেতৃত্ব দিচ্ছে ককরোচ জনতা পার্টি
ভারতের রাজধানী নয়াদিল্লির আকাশ আজ মেঘলা। তবে প্রকৃতির এই মেঘের চেয়েও বড় রাজনৈতিক ঝড় উঠেছে দিল্লির রাজপথে। নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁ...
বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দামে
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আরও অবনতির মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়ে গেছে। এতে মূল্যস্ফীতি...
বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আরও অবনতির মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়ে গেছে। এতে মূল্যস্ফীতি...
বিশ্ব বাজারে কমেছে তেলের দাম।ে
মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে ইরানের ঘোষণার পর...
বিশ্ব বাজারে কমেছে তেলের দাম।
মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে ইরানের ঘোষণার পর...
আবার সোনার দাম বাড়ানো হয়েছেে
স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। আজ সকাল সাড়ে ১০টা থেকে নতুন দাম ...
আবার সোনার দাম বাড়ানো হয়েছে
স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। আজ সকাল সাড়ে ১০টা থেকে নতুন দাম ...
 
Contact Information Not Found
 
Footer not Set