|
কমিশন বৃদ্ধির
দাবিতে আগামী ৩০ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সারাদেশে সকল সিএনজি ফিলিং
স্টেশন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন
ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার (২১
জুলাই) দুপুরে রাজধানীর বিজয়নগরে সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি
ঘোষণা করে সংগঠনটি।
দাবি আদায় না
হলে ২৩ আগস্ট থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে সকল সিএনজি ষ্টেশন।
|