দ্য নারায়ণগঞ্জ নিউজ
বিস্তারিত খবর
চরম হতাশায় নিমজ্জিত ইটালির পাশে আশার আলো হয়ে আসছে পেপ গার্দিওয়ালা।
টানা তিনটি বিশ্বকাপের মূলমঞ্চে জায়গা হয়নি-- সব মিলিয়ে চরম হতাশায় নিমজ্জিত চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই দৈন্যদশা থেকে মুক্তি পেতে এবার মরিয়া ‘আজুরি’রা। সেখান থেকে উত্তরণের লক্ষ্যে নতুন স্পোর্টিং ডাইরেক্টর পাওলো মালদিনি টার্গেট করেছেন বিশ্বের অন্যতম সেরা কোচ পেপ গার্দিওয়ালাকে।
‘স্কাই ইতালি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতালি জাতীয় দলের কোচ হিসেবে গার্দিওয়ালাকে পেতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মালদিনি। ম্যানচেস্টার সিটি ছেড়ে বর্তমানে ক্লাববিহীন জীবন কাটানো গার্দিওয়ালার সঙ্গে ইতোমধ্যে একটি বৈঠকও করেছেন মিলান কিংবদন্তি। গত সপ্তাহে বার্সেলোনায় হওয়া এই বৈঠকে মালদিনির সঙ্গে উপস্থিত ছিলেন লিওনার্দোও।
গার্দিওয়ালার ইতালির প্রতি টান নতুন কিছু নয়। খেলোয়াড়ি জীবনে ইতালিয়ান ক্লাব ব্রেশিয়া ও রোমায় খেলার সুবাদে দেশটির ফুটবলের সঙ্গে তার বেশ সখ্যতা গড়ে উঠেছিল। সেই সময় থেকেই ইতালিকে ভালোবাসেন এই স্প্যানিশ কোচ। এখন সেই ভালোবাসার জায়গা থেকেই কি তিনি ইতালির হাল ধরবেন?
ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গার্দিওয়ালা তাদের তালিকার শীর্ষে আছেন। যদিও কোচ হওয়ার দৌড়ে রবার্তো মানচিনি এবং আন্দ্রেয়া পিরলোর মতো নামও শোনা যাচ্ছে, তবে ইতালির ফুটবল কর্তাদের মূল লক্ষ্য যে গার্দিওয়ালাই—তা বেশ স্পষ্ট।

সংবাদ প্রকাশের তারিখ : জুলাই ২১, ২০২৬
আরও পড়ুন
ডিসেম্বরে এর পরে সম্ভবত আর্জেন্টিনার সাথে আর থাকছে না কোচ লিওনেল স্কালোনি।ে
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। এই হারের সঙ্গেই সম্ভবত সমাপ্তি ঘটতে চলেছে আর্...
ডিসেম্বরে এর পরে সম্ভবত আর্জেন্টিনার সাথে আর থাকছে না কোচ লিওনেল স্কালোনি।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। এই হারের সঙ্গেই সম্ভবত সমাপ্তি ঘটতে চলেছে আর্...
২-১ এর ব্যবধানে জিম্বাবুয়ের সাথে সিরিজ জিতেছে বাংলাদেশ।ে
জিম্বাবুয়ের কাছে টেস্ট ও ওয়ানডেতে সিরিজ হারের পর সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ। টি-টোয়েন্টির শুরুটাও হয়েছিল হারের তিক্ততায়। তবে, দ্বিতীয় টি...
২-১ এর ব্যবধানে জিম্বাবুয়ের সাথে সিরিজ জিতেছে বাংলাদেশ।
জিম্বাবুয়ের কাছে টেস্ট ও ওয়ানডেতে সিরিজ হারের পর সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ। টি-টোয়েন্টির শুরুটাও হয়েছিল হারের তিক্ততায়। তবে, দ্বিতীয় টি...
মাদ্রিদের রাজপথে উল্লাসের ঢেউে
দীর্ঘ ষোল বছর। মাঝে তিন বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালেও যেতে পারেনি স্পেন। এবার সেসব গল্প পেছনে ফেলে নতুন ইতিহাস লিখেছে লা রোহারা। আর্জেন্...
মাদ্রিদের রাজপথে উল্লাসের ঢেউ
দীর্ঘ ষোল বছর। মাঝে তিন বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালেও যেতে পারেনি স্পেন। এবার সেসব গল্প পেছনে ফেলে নতুন ইতিহাস লিখেছে লা রোহারা। আর্জেন্...
 
Contact Information Not Found
 
Footer not Set